বরের হাতে সাধভক্ষণ পিয়ানের, মেনুতে কোন কোন খাবার? - 24 Ghanta Bangla News
Home

বরের হাতে সাধভক্ষণ পিয়ানের, মেনুতে কোন কোন খাবার?

Spread the love

রাজা চন্দের জন্মদিন পালন। স্লিভলেস পোশাকে পিয়ান ও রাজা ক্যামেরায় পোজ় দিয়েছেন।
পিয়ান সরকার ও রাজা চন্দ

পরিচালক রাজা চন্দের জন্মদিনের দিনই জানা গিয়েছিল নতুন অতিথি আসতে চলেছে পিয়ানের কোলজুড়ে।

অভিনেত্রী পিয়ান সরকার ও পরিচালক রাজা চন্দ একটি অনুষ্ঠানে গিয়েছেন। কেরালা কটন শাড়ি পরেছেন পিয়ান। লাল পাঞ্জাবীতে সেজে রাজা।
পিয়ান সরকার ও রাজা চন্দ

এখন শুধু অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। তাই মা হওয়ার আগে পিয়ানের জমজমাট সাধভক্ষণ।

বেবিবাম্পে হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে অভিনেত্রী পিয়ান সরকার।
পিয়ান সরকার

একঝাঁক ছবি ভাগ করেছেন অভিনেত্রী। নীল রঙের শাড়িতে বেবিবাম্পে হাত রাখা অনবদ্য মুহূর্ত ভাগ করলেন পিয়ান।

পরিচালক রাজা চন্দের বুকে মাথা রেখেছেন পিয়ান। শাড়ি পাঞ্জাবিতে সেজে তাঁরা
পিয়ান সরকার ও রাজা চন্দ

সাদা পাঞ্জাবি পরে হবু মাকে বুকে আগলে রাখতে দেখা গেল রাজাকে।

থালা ভরা খাবার সাজানো। রকমারি পদের বাঙালিয়ানা খাবার রয়েছে সেখানে।
পিয়ান সরকারের সাধের থালি

মেনুতে ছিল সাদা ভাত, ঘি, লেবু, নুন, উচ্ছে ভাজা, শুক্তো, আলু ভাজা, পটল ভাজা, ডাল, মোচার ঘণ্ট, এঁচোড়ের তরকারি, পটলের দোলমা, শাকভাজা, চাটনি, পায়েস, মিষ্টি৷

রথ সাজিয়ে জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে নিয়ে বেরিয়েছেন পিয়ান সরকার ও রাজা চন্দ
পিয়ান সরকার ও রাজা চন্দ

সাধভক্ষণের আগের দিনও রথ টানতে দেখা গিয়েছে পিয়ানকে। বৌয়ের আবদারে জগন্নাথকে নিয়ে বেরিয়েছেন রাজা।

সি গ্রিন রঙের শাড়িতে গা ভর্তি গয়না পরে রয়েছেন অভিনেত্রী পিয়ান সরকার।
পিয়ান সরকার

প্রথমবার মা হওয়ার অনুভূতি তাঁর কাছে অত্যন্ত বিশেষ। অনাগত সন্তানের সুস্থতার দিকেই সবচেয়ে বেশি নজর দিচ্ছেন তিনি।

সাদা পাঞ্জাবী ও সি-গ্রিন রঙের শাড়িতে সেজেছেন  পিয়ান সরকার ও রাজা চন্দ।
পিয়ান সরকার ও রাজা চন্দ

বাবা-মা হওয়ার আগের অনুভূতি ভাগ করেছেন তাঁরা। আনন্দের পাশাপাশি দায়িত্বও অনেক বাড়বে বলে জানান পিয়ান ও রাজা।

রাজা চন্দ ও পিয়ান সরকারের জীবনের অনবদ্য মুহূর্ত ভাগ।
পিয়ান সরকার ও রাজা চন্দ

কাজের সূত্রে, কলকাতা ও মুম্বইয়ে যাতায়াত করতে হচ্ছে রাজাকে। তবু তার মাঝেই যতটা সম্ভব সময় দেওয়ার পরিকল্পনা করেছেন পিয়ানকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *