দৃষ্টিহীন পড়ুয়াদের সুবিধা দিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘পরশ’ - 24 Ghanta Bangla News
Home

দৃষ্টিহীন পড়ুয়াদের সুবিধা দিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘পরশ’

Spread the love

দৃষ্টিহীন কিংবা আংশিক দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা এবার থেকে সহজেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে পড়াশোনা করতে পারবেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-এর সেন্ট্রাল লাইব্রেরীতে চালু হয়েছে ‘পরশ’ নামে একটি বিভাগ। যেখানে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীরা যে কোনও বই, কোন ডকুমেন্ট, অনলাইনে কোন ডকুমেন্ট সহজেই পড়তে পারবেন। পরশ বিভাগে রয়েছে রিফ্রেশেবল ব্রেল ডিসপ্লে, পার্ল স্ক্যানার রিডার,স্ক্রিন রিডার এবং স্ক্রিন ম্যাগ্নি ফায়ার। ব্রেইল লাইব্রেরীতেও রয়েছে প্রচুর ব্রেল বই যেখানে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারবেন। শুক্রবার এই পরশ বিভাগটির উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান বিশ্বজিৎ অধিকারী বললেন এতে দৃষ্টিহীন বা ক্ষীণ দৃষ্টিহীন পড়ুয়ারা খুব উপকৃত হবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *