দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউ ইয়র্ক, বিশ্বকাপ ফাইনাল নিয়ে অবস্থান স্পষ্ট করল FIFA - 24 Ghanta Bangla News
Home

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউ ইয়র্ক, বিশ্বকাপ ফাইনাল নিয়ে অবস্থান স্পষ্ট করল FIFA

Spread the love

খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে

বিশেষজ্ঞদের মতে, রবিবার পরিস্থিতি কিছুটা ভালো হলেও ধোঁয়ার প্রভাব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (University of California) চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক শঁতাল দারকেন (Chantal Darquenne) জানিয়েছেন, দূষণের মাত্রা কম হলেও তা ফুটবলারদের উপর প্রভাব ফেলতে পারে।

তাঁর দাবি, ‘দূষণের প্রভাব কতটা হবে, তা তার মাত্রার উপর নির্ভর করে। মাত্রা কম হলে প্রভাবও কম হবে। কিন্তু প্রভাব একেবারে থাকবে না, এমন নয়। বিশেষ করে এত উচ্চমাত্রার শারীরিক পরিশ্রমের সময় এর প্রভাব পড়তেই পারে।’

এ দিকে, এই পরিস্থিতির জন্য ক্যানাডাকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন, ‘আমরা এর জন্য ক্যানাডাকেই দায়ী করছি।’ ট্রাম্পের দাবি, ‘ময়লা, দূষিত ও অস্বাস্থ্যকর বাতাস অপ্রয়োজনীয় ভাবে আমেরিকায় ঢুকছে। এই বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *