‘দময়ন্তী ফিরে আসায় খুব খুশি, আমার মেয়ে যে কবে ফিরবে’, কেঁদেই ফেললেন নিখোঁজ অমৃতার বাবা - 24 Ghanta Bangla News
Home

‘দময়ন্তী ফিরে আসায় খুব খুশি, আমার মেয়ে যে কবে ফিরবে’, কেঁদেই ফেললেন নিখোঁজ অমৃতার বাবা

Spread the love

উচ্ছ্বসিত হয়ে কেঁদেও ফেললেন বৃদ্ধ। বলেন, ‘দময়ন্তীকে আমি চিনি না। কিন্তু ওকে খুঁজে পাওয়া গিয়েছে শুনে ভীষণ ভালো লাগছে। আসলে মেয়ে কোথাও হারিয়ে গেলে কেমন কষ্ট হয়, সেটা তো হাড়ে হাড়ে বুঝি।’ তার পরেই অর্ধেন্দুর আক্ষেপ, ‘আমার মেয়েটাকে যে কবে খুঁজে পাব, কে জানে! কবে যে বাড়ি ফিরে এসে আমার চোখের জল মুছিয়ে দেবে। কবে যে জড়িয়ে ধরে বলবে, বাবার আর কেঁদো না, আমি চলে এসেছি।’ বৃদ্ধ বাবার দৃঢ় বিশ্বাস, তাঁর মেয়েও শীঘ্রই ফিরে আসবে। তবে যত ক্ষণ না অমৃতা ঘরে ফিরছেন, তত ক্ষণ তিনি লড়াই চালিয়ে যাবেন বলেই জানান অর্ধেন্দু।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *