ঘোষণা হয়ে গিয়েছিল বাগদানের, তাও কেন ভেঙে গেল গ্যারি-অঞ্জুর সম্পর্ক? ফাঁস হলো গল্প
যে কারণে ভেঙে গিয়েছিল সেই সম্পর্ক
ঝড়ের গতিতে এগিয়ে চলা এই প্রেম ও বাগদান অবশ্য পূর্ণতা পায়নি। বছর ঘোরার আগেই তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায় এবং বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়নি।
প্রতিবেদন অনুযায়ী, তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে প্রাথমিক কারণ ছিল লং ডিসট্যান্স। দু’জনের দেশের মধ্যে এত দূরত্বের পাশাপাশি ছিল গ্যারি সোবার্স আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি। তিনি সিরিজ় খেলতে এক দেশ থেকে অন্য দেশে যেতেন, অন্যদিকে অঞ্জু মহেন্দ্রু মুম্বইয়ে নিজের কেরিয়ার গড়তে ব্যস্ত ছিলেন।