‘আর্টিকেল ৩৭০’র জন্য সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম
সেরা অভিনেত্রীর দৌড়ে ইয়ামির সঙ্গে ছিলেন শ্রদ্ধা কপূর (‘স্ত্রী ২’), সাই পল্লবী (‘আমরান’), কানি কুসরুতি (‘All We Imagine As Light’ ও ‘Girls Will Be Girls’) এবং আলিয়া ভাট (‘জিগরা’)। তবে শেষ পর্যন্ত ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য বাকিদের পিছনে ফেলে এগিয়ে গেলেন ইয়ামি। সেরা অভিনেতার পুরস্কার যৌথ ভাবে পাচ্ছেন কার্তিক আরিয়ান ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য ওবং মাম্মুট্টি ‘ভ্রমযুগম’- এর জন্য। পাশাপাশি সেরা হিন্দি ফিচার ফিল্ম হিসাবে জাতীয় পুরস্কার যাবে ‘শ্রীকান্ত’-এর ঝুলিতে।