বিষম খেয়ে প্রতি বছর সাত হাজার মৃত্যু!
মুশকিল হলো, জোরে বিষম লাগলে, আরও বড় বিপত্তির আশঙ্কা করে গলায় থাকা ক্রিকোফ্যারিঞ্জিয়াল স্ফিংটার বন্ধ হয়ে যায়। যাতে আর কোনও খাবার পা পানীয়ের অংশ ফুসফুসে চলে যেতে না পারে। কিন্তু সমস্যা হলো, এই প্রক্রিয়ায় বাতাসকেও ঢুকতে দেয় না ওই স্ফিংটার। তখনই শ্বাসরোধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। স্ট্রোক-পরবর্তী স্নায়বিক জটিলতা, পার্কিনসন্স, মোটর নিউরন ডিজি়জ় বা মায়েস্থেনিয়া গ্রেভিসের মতো রোগেও বারবার চোকিংয়ের প্রবণতা দেখা যায়।