মাত্র ৫ টাকার টিকিটে এ বার হাইড্রোজেন ট্রেনে সফর, ঝিন্দ-সোনিপত রুটে শুরু ভারতের প্রথম ‘গ্রিন ট্রেন’ - 24 Ghanta Bangla News
Home

মাত্র ৫ টাকার টিকিটে এ বার হাইড্রোজেন ট্রেনে সফর, ঝিন্দ-সোনিপত রুটে শুরু ভারতের প্রথম ‘গ্রিন ট্রেন’

Spread the love

এই ট্রেনে যাতায়াতের সর্বনিম্ন ভাড়া মাত্র ৫ টাকা, আর সর্বোচ্চ ভাড়া ২৫ টাকা, যা অনেক স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের চেয়েও কম। তবে এই টিকিটের দাম বিভিন্ন স্টেশনের দূরত্ব অনুযায়ী নির্ধারিত হবে।

প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ ঝিন্দ থেকে সোনিপত রুটে ট্রেনটির যেতে সময় লাগবে প্রায় দুই ঘণ্টা। পথে ঝিন্দ সিটি, পান্ডু পিন্ডারা, ললিত খেরা, ভাম্ভেওয়া, বুটানা, খান্দরাই, রাবরাহ, লাথ, মোহানা ও বারওয়াসনি-সহ মোট ১৩টি স্টেশনে ট্রেনটি থামবে। ১০ কোচের এই ট্রেনে একসঙ্গে প্রায় ২,৬০০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ভারতীয় রেল জানিয়েছে, ২৪০০ কিলোওয়াটের ইঞ্জিন নিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিমি বেগে ছুটতে পারবে এই ট্রেন। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। জিন্দে হাইড্রোজেল রিফুয়েলিং স্টেশন থেকে জ্বালানি ভরা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *