Digha Jagannath Mandir: দিঘার জগন্নাথ মন্দির কেমন দেখতে হচ্ছে, রথের দিনই কি খুলছে দ্বার? – Bengali News | There is speculation on social media about whether the Digha Jagannath temple doors will open during this year’s Rath Yatra
বৃহস্পতিবার পুরোহিতকে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে দিঘার জাহাজ বাড়িতে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক হয় এদিন। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পুলিশ কর্তা, মহকুমাশাসক, বিদ্যুৎ, পূর্ত-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা ছিলেন। সেখানেই ছিলেন মহিষাদল থেকে আসা দু’জন পুরোহিতও।