‘জানতাম ওরা পারবে’, ম্যাচ জেতার পরে বলছেন মেসি - 24 Ghanta Bangla News
Home

‘জানতাম ওরা পারবে’, ম্যাচ জেতার পরে বলছেন মেসি

Spread the love

সব্যসাচী সরকার, আটলান্টা

ম্যাচ শেষ হয়ে আসার মুখে সুর করে ইংল্যান্ড সমর্থকেরা গাইছিলেন, ‘উই উইল রক ইউ!’

তখনও সমানতালে ড্রামের আওয়াজের সঙ্গে নেচে চলেছেন আর্জেন্তিনীয়রা। হতাশা, ক্লান্তি, বিরক্তির বদলে শুধু বিশ্বাস। প্রিয় ‘ম-সি-হা’-য় বিশ্বাস, লিওতে বিশ্বাস, ফুটবল ঈশ্বরে বিশ্বাস। এর পরের সাত মিনিট নিঃসন্দেহে ফুটবল ইতিহাসে ‘ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো’-র সর্বোত্তম উদাহরণ হিসেবে থাকবে। তা-ও বিশ্বকাপ সেমিফাইনালে। দুটো গোল, দুটোর পিছনেই তাঁর স্বর্গীয় টাচ। একটা বাঁ পায়ে পাস, অন্যটা ডান পায়ে ভাসিয়ে দেওয়া গোলের ঠিকানা লেখা ক্রস। কিন্তু অ্যাসিস্ট এক জিনিস, ফিনিশিং আর এক। বক্সের বাইরে থেকে এন্‌সো ফের্নান্দেসের গোল যদি বুলেট হয়, লাউতারোর হেড ইংল্যান্ডের স্বপ্নকে দুমড়ে মুচড়ে দেয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *