Spotify-তে ChatGPT-এর মতো AI Assistant, এ বার কথায় কথায় খুঁজে পাবেন গান - 24 Ghanta Bangla News
Home

Spotify-তে ChatGPT-এর মতো AI Assistant, এ বার কথায় কথায় খুঁজে পাবেন গান

Spread the love

নতুন এই ফিচারের সাহায্যে ইউজ়াররা ভয়েস বা টেক্সট—দু’ভাবেই AI-কে নির্দেশ দিতে পারবেন। যেমন, সকালে দৌড়নোর জন্য একটি এনার্জেটিক প্লেলিস্ট, নির্দিষ্ট মুডের জন্য নির্দিষ্ট গান, নতুন কোনও হিট গান বা প্রিয় গায়কের সাম্প্রতিক গান—সবই পাওয়া যাবে এক কম্যান্ডেই। শুধু তাই নয়, AI-কে পরপর প্রশ্ন করেও নিজের পছন্দ অনুযায়ী আরও নির্দিষ্ট ফলাফল পাওয়া যাবে।

এই AI শুধু গান চালিয়েই থেমে থাকবে না। কোনও অ্যালবাম কবে প্রকাশিত হয়েছে, একটি গানের পিছনের গল্প কী, কোনও শিল্পীর মতো একই ধরনের আর কোন গায়কের গান রয়েছে, সবটা জানিয়ে দেবে এই AI। ফলে নতুন গান খোঁজা হবে আরও সহজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *