Murshidabad: সাত সকালে মর্মান্তিক ঘটনা, পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত ২ ছাত্র, আহত অনেকে | Big accident at Murshidabad, school students died Train hits school pool car near rail gate
পুলকারে ট্রেনের ধাক্কা (প্রতীকী ছবি)Image Credit: AI Generated Image
কাটোয়া: সাত সকালে মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে। স্কুলের ছাত্রবোঝাই গাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কা। ২ জন ছাত্রের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছে একাধিক পড়ুয়া। একটি বেসরকারি স্কুলের গাড়ি এদিন রেল গেটের ভিতর ঢুকে পড়ে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। আচমকা ট্রেন চলে আসায় দুর্ঘটনা ঘটে।
শুক্রবার বহরমপুর থানার কর্ণসুবর্ণ গোবিন্দপুরের কাছে ঘটনাটি ঘটেছে। লেভেল ক্রসিং-এর কাছে কীভাবে ট্র্যাকের কাছে চলে গেল ট্রেনটি, তা স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেভেল ক্রসিং খোলা ছিল। সকালে একটি আপ লাইনের ট্রেন যায়। তখনও বন্ধ ছিল রেল গেট। পরে গেটটি খুলে দেওয়া হয়। এরপরই আর একটি ট্রেন চলে আসে।
নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন ওই গাড়ি ও সাইকেল এক আরোহীকে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। আহতদের কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হচ্ছে।
সবিস্তারে আসছে…