থেকে গেল ছয় ছক্কা, ৩৬৫ নটআউট, চলে গেলেন স্যার গ্যারি
ক্রিকেট বিশ্বের এক স্বর্ণযুগের অবসান। ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। এক ওভারে ছয় ছক্কা এবং ৩৬৫ রানে অপরাজিত থাকার মতো অমর কীর্তির মালিক ছিলেন তিনি। ব্যাট, বল ও মাঠে দক্ষতার জন্য তাঁকে সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন মনে করা হয়। তাঁর বিদায়ে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব।