ডিএ‍লএড কলেজেও পড়ুয়াদের হাজিরায় বায়োমেট্রিক এ বার মাস্ট, বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের - 24 Ghanta Bangla News
Home

ডিএ‍লএড কলেজেও পড়ুয়াদের হাজিরায় বায়োমেট্রিক এ বার মাস্ট, বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

Spread the love

পর্ষদ জানিয়েছে, ভবিষ্যতে কলেজ অনুমোদনের পুনর্নবীকরণে এই বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থার সফল রূপায়ণ অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, বায়োমেট্রিক ব্যবস্থা ছাড়া কলেজের স্বীকৃতি থাকবে না। শিক্ষামহলের মতে, দীর্ঘদিন ধরেই বেশ কিছু ডিএলএড কলেজে পড়ুয়াদের হাজিরা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠছিল। সার্বিক ভাবে পড়াশোনা, পরীক্ষা এবং মূল্যায়ন নিয়ে গুচ্ছ প্রশ্ন উঠেছিল। এমনকী অভিযোগ, ক্লাসে গরহাজিরার কারণে অন্যত্র পরীক্ষা দিতে গিয়ে দেদার নকল বা টুকলি করতেন পরীক্ষার্থীরা। পর্ষদের কড়া পদক্ষেপে এ বার ক্লাস না করেই শুধু পরীক্ষায় বসার দিন শেষ হবে বলে আশা করা হচ্ছে। উপস্থিতিতেও এর ফলে অনেক বেশি স্বচ্ছতা আসবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *