মাহেশের আদলেই শ্যামবাজারের বসু পরিবারের রথসজ্জা
বসু পরিবারের এই রথ গত কয়েক বছরে উত্তর কলকাতার রথগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সায়ন্তনীর কথায়, ‘রথের দিন সকালে যথাযোগ্য পুজোর পরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথযাত্রা শুরু হয়। ভূপেন বোস অ্যাভিনিউ–য়ের বাড়ি থেকে। রথ শ্যামবাজার পাঁচ মাথার মোড়, বাগবাজার স্ট্রিট, গিরিশ অ্যাভিনিউ, ভূপেন বোস অ্যাভিনিউ পরিক্রমা করে শান্তি ঘোষ স্ট্রিটে মাসির বাড়ি পৌঁছয় বেলা সাড়ে ১১টা নাগাদ।’ এই রথযাত্রায় বহু মানুষ অংশ নেন।