ভারত ছাড়ছে OnePlus? ২০২৭-এ ব্যবসা গোটানেোর রিপোর্টে মুখ খুলল সংস্থা
মুম্বই: স্মার্টফোন বাজারে বড় জল্পনা। জনপ্রিয় ব্র্যান্ড OnePlus আগামী কয়েক বছরের মধ্যে ভারত-সহ একাধিক আন্তর্জাতিক বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে বলে একটি প্রতিবেদনে দাবি…
মুম্বই: স্মার্টফোন বাজারে বড় জল্পনা। জনপ্রিয় ব্র্যান্ড OnePlus আগামী কয়েক বছরের মধ্যে ভারত-সহ একাধিক আন্তর্জাতিক বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ভারতে ব্যবসা বন্ধের খবর উড়িয়ে দিয়েছে OnePlus। সংস্থার দাবি, ভারতে তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে এবং ভবিষ্যতেও চলবে।
কী দাবি করা হয়েছে?
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, OnePlus-এর মূল সংস্থা Oppo-র বৈশ্বিক পুনর্গঠনের অংশ হিসেবে ধাপে ধাপে বিভিন্ন আন্তর্জাতিক বাজার থেকে OnePlus-এর উপস্থিতি কমানো হতে পারে।
রিপোর্ট অনুযায়ী,
• মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে খুব শীঘ্রই নতুন OnePlus পণ্য বাজারে আনা বন্ধ হতে পারে।
• ভারতে আপাতত ব্যবসা চলবে, তবে ২০২৭ সালে এখান থেকেও ব্র্যান্ডটি সরে যেতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
Also Read | ভারতে AI ফটোগ্রাফির নতুন যুগ, Reno16 সিরিজ ও OPPO Bubble আনল OPPO
OnePlus কী বলছে?
ভারত ছাড়ার জল্পনার পর OnePlus স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে ভারতে ব্যবসা বন্ধের কোনও পরিকল্পনা নেই। সংস্থার বক্তব্য, “OnePlus India continues to operate its business as usual, with all local operations on track.” অর্থাৎ ভারতের সমস্ত ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। পাশাপাশি, যাচাই না করা খবর ছড়ানো থেকে বিরত থাকারও আবেদন জানিয়েছে সংস্থা।
কেন উঠেছে এই জল্পনা?
রিপোর্টে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে OnePlus আন্তর্জাতিক বাজারে চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এর মধ্যে রয়েছে:
• স্মার্টফোন বিক্রি কমে যাওয়া
• উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে বাজার শেয়ার হ্রাস
• ব্যয় কমানোর উদ্যোগ
• কিছু নতুন ডিভাইস বাতিল হওয়ার দাবি
• মার্কিন বাজারে কার্যক্রম সীমিত হওয়া
তবে এসব দাবির বিষয়ে OnePlus বা Oppo আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি।
Also Read | WhatsApp ইউজারনেম ফিচারে আপাতত ব্রেক! মেটাকে নোটিস কেন্দ্রের, ৩ দিনের মধ্যে চাইল ব্যাখ্যা
Oppo-র পুনর্গঠন
প্রতিবেদন অনুযায়ী, Oppo তাদের বৈশ্বিক ব্যবসায় বড় ধরনের পুনর্গঠন করছে। একই সঙ্গে দাবি করা হয়েছে, Oppo-র আরেক ব্র্যান্ড Realme-ও চীনের অভ্যন্তরীণ বাজারে কৌশলগত পরিবর্তন আনছে।
গ্রাহকদের কী করা উচিত?
বর্তমানে ভারতে OnePlus ফোন, সার্ভিস সেন্টার, ওয়ারেন্টি এবং বিক্রয় পরিষেবা স্বাভাবিকভাবেই চালু রয়েছে। তাই ভারত থেকে OnePlus-এর তাৎক্ষণিক বিদায় নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে ব্যবসায়িক পরিবর্তন নিয়ে OnePlus ইতিমধ্যেই ঘোষণা করেছে। অন্যদিকে, ভারত ছাড়ার বিষয়টি এখনও কেবল একটি প্রতিবেদনের দাবি, সংস্থা তা অস্বীকার করেছে।