বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরেও দুর্যোগের আশঙ্কা - 24 Ghanta Bangla News
Home

বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরেও দুর্যোগের আশঙ্কা

Spread the love

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কাল শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার, ১৯ জুলাইও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। সে দিনও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২০ জুলাই বৃষ্টির পরিধি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *