দেড় হাজার ধার নিয়ে বিবাদের জেরে প্রাণ গেল যুবকের - 24 Ghanta Bangla News
Home

দেড় হাজার ধার নিয়ে বিবাদের জেরে প্রাণ গেল যুবকের

Spread the love

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ওই গুলি চালানোর ঘটনা ঘটে। এই গুলি চালানোর অভিযোগ উঠেছে লাকি নামে এক যুবকের বিরুদ্ধে। সেখানকার বেহরামপুর গ্রামের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, আকাশকে ডাকেন লাকি। বন্ধুর কথায় কোনও কিছু না ভেবেই চলে আসেন তিনি। তার পরে দু’জনের মিলে গাড়ি করে ঘুরতে বের হন। সেই সময়েই আকাশকে লক্ষ্য করে গুলি চালান লাকি বলে অভিযোগ। পরে গুরুগ্রামের ৫৭ সেক্টর এলাকার একটি বেসরকারি হাসপাতালে আকাশকে নিয়ে যান লাকি-ই। সেখানেই আকাশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তা শুনেই সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *