ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ধোঁয়া ও আগুন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
এ দিন খানা জংশন ও তালিতের মাঝে ২২৩৮৭ ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের চাকা থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। ইঞ্জিনের ঠিক পরে যে কামরা রয়েছে, সেটারই নীচ থেকে প্রথমে ধোঁয়া ও আগুন দেখা দেয়। বিষয়টি দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রেলের কাছে খবর যাওয়া মাত্র তালিত স্টেশনের কাছে থামিয়ে দেওয়া হয় ট্রেন।