টমাস তুচেলকে নিয়ে বড় সিদ্ধান্ত ইংল্যান্ডের
১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পরে ইংল্যান্ড এখনও পর্যন্ত কোনও বড় আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি। বুধবার রাতে আটলান্টায় আর্জেন্তিনার কাছে ১-২ গোলে হেরে সেই অপেক্ষা আরও বেড়েছে। ব্যর্থ হয়েছে কোচ টমাস তুচেলের স্ট্র্যাটেজি। তবে তুচেলের উপরে আস্থা হারাচ্ছে না ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের আগে তুচেলের চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। সেই সিদ্ধান্তে কোনও পরিবর্তন আনছে না এফএ। আগামী ইউরো পর্যন্ত দায়িত্বে থাকবেন এই কোচ।