আরও একবার ইতিহাস লিখলেন বিরাট কোহলি, এই বিশেষ রেকর্ড গড়ে পিছনে ফেললেন সচিনকে
ইংল্যান্ডে ভারতের সেরা ব্যাটার এখন কোহলি
ইংল্যান্ডের মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংসের তালিকায় এখন শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। তাঁর ঝুলিতে রয়েছে ৩৩টি এমন ইনিংস। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সচিন তেন্ডুলকর, যার নামের পাশে রয়েছে ৩২টি ইনিংস। তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), তিনি ৬৭ ইনিংসে ২৬ বার পঞ্চাশের গণ্ডি পেরিয়েছেন। আর মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৯৩ ইনিংসে ২৪টি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক মাইলফলক
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যা এখন ২৩২। এই তালিকায় এখনও শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর, যার নামের পাশে রয়েছে ২৬৪টি এমন ইনিংস। তবে একটি বিশেষ রেকর্ড ইতিমধ্যেই নিজের দখলে নিয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলা এশিয়ার ব্যাটার এখন তিনিই। এই চার দেশে তাঁর এমন ইনিংসের সংখ্যা ৭৬, যেখানে সচিনের ছিল ৭৪।