Auto Service: ট্রাফিক পুলিশের 'জুলুমবাজি', হঠাৎই বন্ধ ব্যস্ত রুটের অটো চলাচল, ভোগান্তিতে যাত্রীরা - Bengali News | Auto service auto traffic on busy routes was suddenly closed in Sinthi More, passengers suffered - 24 Ghanta Bangla News
Home

Auto Service: ট্রাফিক পুলিশের ‘জুলুমবাজি’, হঠাৎই বন্ধ ব্যস্ত রুটের অটো চলাচল, ভোগান্তিতে যাত্রীরা – Bengali News | Auto service auto traffic on busy routes was suddenly closed in Sinthi More, passengers suffered

Spread the love

উত্তর ২৪ পরগনা:  অটোচালকদের ওপর ট্রাফিক পুলিশের জুলুমবাজির অভিযোগে ডানলপ ট্রাফিক গার্ডের অফিস ঘিরে বিক্ষোভ অটোচালকদের। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরানগর থানার পুলিশ।  দীর্ঘদিন ধরে অটোচালকদের ওপর ট্রাফিক পুলিশের অত্যাচার ও জুলুমবাজির অভিযোগে ডানলপ ট্রাফিক গার্ডের অফিস ঘিরে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ল অটোচালকরা। প্রতিদিন ডানলপ থেকে সিঁথির মোড়ে প্রায় ২০০ অটো চলে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশ তাদের ওপর অত্যাচার করছে। জুলুমবাজি করছে।

অভিযোগ, তাঁদেরই গাড়ির কাজ ভেঙে দিচ্ছে। তাই ট্রাফিক গার্ডের অফিসকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনার পর থেকে ডানলপ সিঁথির মোড় রুটের অটো বন্ধ রাখেন অটো চালকেরা। এদিনে অফিস সময়ে এভাবে ব্যস্ত রুটে অটো চলাচল বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা।

এই খবরটিও পড়ুন

ওই এলাকায় যাত্রীদেরও ভিড় জমতে থাকে। হঠাৎ করেই কোনও ঘোষণা ছাড়া অটো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরাও। এক যাত্রী বলেন, “এমনিতেই যাতায়াতের এত সমস্যা। তার মধ্যে এভাবে অটো চলাচল বন্ধ থাকলে অফিস থেকে ফেরার পথে ব্যাপক ভোগান্তি হয়।” অন্যদিকে, এক অটো চালকের বক্তব্য, “দীর্ঘদিন ধরেই আমরা এই সমস্যায় ভুগছি। আগেও অভিযোগ জানিয়েছি। কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত।”  ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ডানলপ মোড় এলাকায়। পরে বরানগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *