Wild Elephant in Jhargram | ঝাড়গ্রামে পেট্রোল পাম্পে ঢুকে মোটরবাইক ভাঙল হাতি
ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায় জঙ্গল থেকে বেরিয়ে একটি বুনো হাতি পেট্রোল পাম্পে ঢুকে দাঁড়িয়ে থাকা মোটরবাইক ভাঙচুর করে। পরে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে উল্টে দেওয়ারও চেষ্টা করে। বুধবার রাতের এই ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন।