Mamata Banerjee: যাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মমতা, আর ক'জন ছাড়ছে কালীঘাট শিবির? | Leave Before July 21, Mamata Banerjee Warns Rebel TMC Leaders - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: যাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মমতা, আর ক’জন ছাড়ছে কালীঘাট শিবির? | Leave Before July 21, Mamata Banerjee Warns Rebel TMC Leaders

Spread the love

কলকাতা: ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস থেকে অনুব্রত মণ্ডল, মদন মিত্র…একদা মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা নেতারা কালীঘাট থেকে মুখ ফিরিয়েছেন। আজ কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তৃণমূল ছেড়েছেন প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত। ফেসবুক লাইভে এসে আবারও সেই ‘বিদ্রোহী’ দলত্যাগীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা দল ছেড়ে যেতে চাইছেন, তাঁদের এবার ডেডলাইনও বেঁধে দিলেন মমতা।

ফেসবুকে লাইভে এসে প্রথমেই রথযাত্রার শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কোয়েলের পদত্যাগ নিয়ে মন্তব্য করেন। বলেন, “খুব ভালো শিল্পী। তাঁকে আমি সম্মান করি। বিজেপির কোনও এক নেতার সঙ্গে দেখা করে পদত্যাগ করতে গিয়েছেন। সবার জানার জন্য বলি, উনি আগেই ইমেইল পাঠিয়েছিলেন। তাঁকে ধন্যবাদ জানাই যে আজ সশরীরে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।” এরপরই দলত্যাগীদের ডেডলাইন বেঁধে দেন তিনি।

মমতা বলেন, “যাঁদের যাঁদের যাওয়ার আছে আরও মাথা নত করার চাপে, কেসের চাপে, ইডি-সিবিআইয়ের চাপে…তাঁদের অনুরোধ করে বলব, ২১ জুলাইয়ের আগে যাঁরা যাঁরা বাঁচতে চান দুইজনে লোটা-কম্বল নিয়ে যেখানে ইচ্ছা নেন। আমরা যে দলটি তৈরি করেছি, দয়া করে সেই দলটিকে কলঙ্কিত করবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *