Kolkata Metro: কলকাতায় চালক ছাড়াই ছুটবে মেট্রো, মিলল ছাড়পত্র! কবে শুরু হচ্ছে নয়া পরিষেবা? | Kolkata Metro to Launch Driverless Trains on Green Line, CRS Gives Approval - 24 Ghanta Bangla News
Home

Kolkata Metro: কলকাতায় চালক ছাড়াই ছুটবে মেট্রো, মিলল ছাড়পত্র! কবে শুরু হচ্ছে নয়া পরিষেবা? | Kolkata Metro to Launch Driverless Trains on Green Line, CRS Gives Approval

Spread the love

কলকাতা: চালক ছাড়াই ছুটবে মেট্রো (Metro Railway)। কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবায় আসতে চলেছে বড় পরিবর্তন। আগেই এধরনের মেট্রো পরিষেবা চালু হয়েছে দিল্লি (Delhi) ও বেঙ্গালুরুতে (Bengaluru)। এবার কলকাতাতেও বিশেষ পরিষেবা আনছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, চালক ছাড়াই মেট্রো ছুটবে গ্রিন লাইন ও পার্পল লাইনে। ইতিমধ্যেই গ্রিন লাইনে এই পরিষেবা চালুর জন্য ছাড়পত্র দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই পরিষেবা চালু হলে দিল্লি ও বেঙ্গালুরুর পর কলকাতা তৃতীয় শহর হতে চলেছে, যেখানে চালক ছাড়াই মেট্রো ছুটবে।

চালক ছাড়া মেট্রো কোথায় কোথায় ছুটবে?

প্রথম পর্যায়ে গ্রিন লাইন, অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে চালু হবে এই পরিষেবা। পাশাপাশি, ভবিষ্যতে পার্পল লাইনেও চালকবিহীন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

কীভাবে চলবে এই বিশেষ মেট্রো?

চালক ছাড়া মেট্রো চলবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল(CBTC) প্রযুক্তির মাধ্যমে। এই উন্নত সিগন্যালিং ব্যবস্থা ট্রেনগুলির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখবে এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ট্রেন পরিচালনা করবে।

গ্রেড অফ অটোমেশন-৪ (GoA-4) প্রযুক্তির সাহায্যে ট্রেন নিজে থেকেই গতি বাড়াবে, স্টেশনে থামবে,দরজা খুলবে ও বন্ধ করবে,প্রয়োজন অনুযায়ী ব্রেক কষবে। অর্থাৎ, ট্রেন চালানোর জন্য কোনও চালকের প্রয়োজন হবে না।

নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?

চালক না থাকলেও যাত্রীদের নিরাপত্তায় কোনও আপস করা হবে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এর জন্য থাকবে একাধিক আধুনিক নিরাপত্তা ব্যবস্থা।

  • প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরস(PSD): ট্রেন সঠিক জায়গায় দাঁড়ালেই প্ল্যাটফর্মের দরজা খুলবে।
  • অটোমেটিক ওবস্টাকেল ডিটেক্টশন: লাইনে কোনও বাধা থাকলে স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করবে।
  • এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম: বিপদ বুঝলেই ট্রেন নিজে থেকে থেমে যাবে।
  • অপারেশন কন্ট্রোল সেন্টার(OCC): পুরো পরিষেবার উপর থাকবে ২৪ ঘণ্টা নজরদারি।
  • CBTC সিগন্যালিং: ট্রেন চলাচল সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত হবে।

কী জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ?

গত ১২ জুলাই কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শক সুমিত সিংঘল গ্রিন লাইনের ১৬.৬ কিলোমিটার করিডর পরিদর্শন করেন। তিনি ১২টি স্টেশনেই ট্রেন থামিয়ে এবং মাঝপথে টানেলের মধ্যে একাধিকবার ট্রেন থামিয়ে জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা পরীক্ষা করেন। এখন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (KMRC) যাত্রী পরিষেবা চালুর জন্য চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই গ্রিন লাইনে চালক ছাড়াই মেট্রো পরিষেবা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *