১২ ম্যাচের অল উইন রেকর্ডে অনবদ্য লামিনে ইয়ামাল
ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে উঠলেও ইয়ামালকে খুব একটা উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়নি। বরং প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেই কাপ ছোঁয়ার ব্যাপারটাকে তিনি এতটাই পাখির চোখ করেছেন যে সেমিফাইনালের জয়টাকে বিরাট বলে ভাবছেন না। স্পেন কোচ ফুয়েন্তে বলেছেন, ‘লামিনে আসলে খুবই শান্ত স্বভাবের। সেটাই ওর ভালো খেলার একটা মন্ত্র। যার জন্য দেশের হয়ে প্রথম নেমে ইউরো কাপ জিতেছে। এ বার বিশ্বকাপ জেতার জায়গায় দাঁড়িয়ে।’
ফাইনালে উঠে তাই এক লাইন প্রতিক্রিয়াতেই নিজের সংযম দেখিয়েছেন ইয়ামাল।