ফিফার পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে কড়া জবাব মেসির
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে আর্জেন্তিনার সঙ্গী হয়েছে বিতর্ক আর পক্ষপাতিত্বের অভিযোগ। এই নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন লিওনেল মেসি। স্পষ্ট জানিয়ে দিলেন, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠাই প্রমাণ করে আর্জেন্তিনার সাফল্য কাকতালীয় নয় এবং কারও সাহায্য নিয়ে আসেনি। বললেন, ‘কারও খারাপ লাগলে লাগুক। আমরা যদি ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যেতাম, তা হলে অনেকে আবার নানা রকম অর্থহীন কথা বলত। কিন্তু ওঁদের সেই সুযোগই দিইনি।’