পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার বিডিও অফিস চত্বর
তৃণমূলের দাবি, রীতা মুন্সিকে সভাপতি করতে তৎপর বিজেপি। কিন্তু তাতে রাজি হননি তৃণমূলের বেশির ভাগ সদস্য। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য রাজীব চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের দলেরই যে সকল সদস্য এত দিন তোলাবাজির, কাটমানির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা বিজেপির সঙ্গে যোগাযোগ করে নিজেদের আখের গোছানোর ও দুর্নীতির দায় থেকে বাঁচার চেষ্টা করছেন। আমরা তা মানিনি। আমরা বার্তা দিয়েছিলাম, আলোচনা সাপেক্ষে সবাইকে নিয়ে চলতে। কিন্তু এ দিন আমরা আগাম গোলমালের আঁচ পেয়েই সভাপতি নির্বাচনের জন্য বৈঠকে যাইনি।’ এই ধরনের পরিস্থিতিতে সভাপতি নির্বাচনের জন্য ব্লকের অধীন পঞ্চায়েতগুলির প্রধানদেরও ডাকার নিয়ম। তাঁরা বৈঠকে থাকলেও মতামত দিতে পারবেন না। সেই ডাক পেয়েই মল্লিকপুর পঞ্চায়েতের প্রধান সুবল দত্ত বিডিও অফিস চত্বরে এলে তাঁকে চটি, জুতো দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।