ধৃত তৃণমূল নেতাদের হেনস্থা, ছোড়া হলো ডিম-গোবর, চলল মারধরও - 24 Ghanta Bangla News
Home

ধৃত তৃণমূল নেতাদের হেনস্থা, ছোড়া হলো ডিম-গোবর, চলল মারধরও

Spread the love

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা, প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, মারধর, তোলাবাজি ও লুটপাট–সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল নেতা শিশির সরকার। বাড়ি থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করতেই ‘চোর চোর’ স্লোগানে গ্রামবাসীরা তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়লেন। পচা আলু ও গোবরও ছোড়া হলো। এলাকায় অশান্তি ছড়ানো, জমি দখল, সাধারণ মানুষকে হেনস্থা, প্রভাব খাটানো, দুর্নীতি–সহ একাধিক অভিযোগে জনরোষের মুখে পড়লেন শিশির। খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে সভাপতিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়েও চলল ডিম ছোড়া। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল আরামবাগের কাপসিট এলাকায়। এলাকার মানুষের বিক্ষোভে পঞ্চায়েত সমিতির সভাপতিকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। পরে ওই তৃণমূল নেতাকে আরামবাগ থানায় নিয়ে আসা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, শাসকদলের দাপটে উনি এলাকায় বহু অত্যাচার চালিয়েছেন। শিশিরের শাস্তির দাবিতে সরব হন সবাই। আরামবাগ পঞ্চায়েত সমিতিতে ২০১৩-১৮ ও ২০২৩ থেকে বর্তমান তারিখ পর্যন্ত দু’বার সভাপতি ও ২০১৮-২০২৩ হুগলি জেলা পরিষদের সদস্য ছিলেন শিশির সরকার। ২০২১–এ ভোট পরবর্তী হিংসায় শিশির সরকারের নাম ওঠে। গ্রামবাসীদের কাছ থেকে জোর করে মূল্যবান জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে শিশির সরকারের বিরুদ্ধে। আরামবাগ থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরামবাগের কাপসিটের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হবে। যদিও থানায় আনার সময়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার কোনও প্রশ্নের উত্তর দেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *