ডিজেল-এটিএফ মহার্ঘ, পেট্রোলে মিলল ছাড়
কলকাতা: মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন করে দানা বাঁধা সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতার…
কলকাতা: মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন করে দানা বাঁধা সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতার প্রভাব থেকে অভ্যন্তরীণ অর্থনীতিকে রক্ষা করতে বড়সড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। ১৬ জুলাই, বৃহস্পতিবার থেকে ডিজেল ও এভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) রফতানির ওপর উইন্ডফল ট্যাক্স বা বিশেষ কর উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিল কেন্দ্র। (government hikes windfall tax on diesel atf)
সরকারি নির্দেশিকা অনুযায়ী, ডিজেল রফতানির ওপর উইন্ডফল ট্যাক্স প্রতি লিটারে ৮.৫ টাকা থেকে বাড়িয়ে ১৫.৫ টাকা করা হয়েছে। অর্থাৎ, সরাসরি লিটার প্রতি ৭ টাকা কর বৃদ্ধি করা হয়েছে। একইভাবে, এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ-এর ওপর এই কর প্রতি লিটারে ৭.৫ টাকা থেকে বাড়িয়ে ১৪.৫ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ, এখানেও কর বেড়েছে লিটার প্রতি ৭ টাকা।
পেট্রোলের ক্ষেত্রে স্বস্তি
ডিজেল ও এটিএফ-এর ওপর কর বাড়ালেও, পেট্রোলের রফতানির ওপর উইন্ডফল ট্যাক্স প্রতি লিটারে ৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববাজারে তেলের দামের ওঠা-নামার সঙ্গে তাল মিলিয়েই সরকার এই সমন্বয় করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কেন এই সিদ্ধান্ত?
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে অশোধিত তেলের দাম লাগামহীনভাবে বাড়ছে। দেশীয় বাজারে জ্বালানির সরবরাহ বজায় রাখা এবং রফতানিকারকদের অতিরিক্ত মুনাফার ওপর রাশ টানতেই সরকার এই উইন্ডফল ট্যাক্স বৃদ্ধির পথ বেছে নিয়েছে। জুলাই মাসের গোড়ার দিকে মার্কিন-ইরান সংঘাত কিছুটা স্তিমিত হওয়ার সময় সরকার পেট্রোলের ওপর কর বাড়িয়েছিল, তবে বর্তমান পরিস্থিতির চাপে পড়ে ডিজেল ও এটিএফ-এর ক্ষেত্রে এই বাড়তি করের বোঝা চাপাল মোদী সরকার।
এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়লে ভারতের অভ্যন্তরীণ বাজারে তার প্রভাব কতটা পড়বে, সেদিকেই এখন নজর রাখছেন অর্থনীতিবিদরা।
ফের সফল মোদী! দেশে অনুমোদন পেল ১,২৭৫০০ কোটির সেমিকন্ডাক্টর হাব
মোদীই নিরাপদ! তাই ইউরেনিয়াম ব্রহ্মহাস্ত্র ভারতেই জানাল অস্ট্রেলিয়া