জঙ্গল থেকে বেরিয়ে পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ভাঙলো হাতি
জানা গিয়েছে, বুধবার রাত দশটা নাগাদ একটি হাতি হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে লোধাশুলি ঝাড়গ্রাম পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর উঠে পড়ে। বৃষ্টির মধ্যে রাস্তায় হঠাৎ হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথ চলতি মানুষজন। বৃষ্টির হাত থেকে বাঁচতে বেশ কয়েক দাঁড়িয়ে ছিলেন পেট্রল পাম্পে। রাস্তায় রাখা ছিল তাঁদের মোটরসাইকেল ও পিকআপ ভ্যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই হাতিটি পেট্রল পাম্পে দিকে ঢুকে পড়ে। সেই সঙ্গে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ভাঙতে শুরু করে ওই হাতিটি। তাঁদের চিৎকার শুনে হাতিটি রাস্তার দিকে চলে গেলেও পরে ফিরে এসে একটি পিকআপ ভ্যান উল্টে দেওয়ার চেষ্টা করে। তবে কোনও ক্রমে রক্ষা পায় পিকআপ ভ্যানটি। কিছু সময় তাণ্ডবের পর হাতিটি ফের জঙ্গলের দিকে চলে যায়। ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।