বাংলায় শিল্প জোয়ার! পুজোর আগেই দুর্গাপুরে ১৫ হাজার কোটি বিনিয়োগ - 24 Ghanta Bangla News
Home

বাংলায় শিল্প জোয়ার! পুজোর আগেই দুর্গাপুরে ১৫ হাজার কোটি বিনিয়োগ

Spread the love

দুর্গাপুরে ইস্পাত শিল্পে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনার কথা জানালেন তাপস রায়। সিঙ্গুরে নতুন শিল্প নিয়েও মিলল বড় ইঙ্গিত।

কলকাতা: দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গে শিল্পে বড় বিনিয়োগের সুখবর আসতে পারে। রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, দুর্গাপুরের (Durgapur) ইস্পাত শিল্পে প্রায় ১৫ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পুজোর পর সিঙ্গুর নিয়েও বড় শিল্প ঘোষণা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, “ইস্পাত ক্ষেত্রে আরও বিনিয়োগ আসছে। পুজোর আগেই দুর্গাপুরে কয়েকটি প্রকল্পে বিনিয়োগ হতে পারে। মোট বিনিয়োগের অঙ্ক প্রায় ১৫ হাজার কোটি টাকা হতে পারে।”

সিঙ্গুরে বড় ঘোষণা শীঘ্রই?

তাপস রায় জানান, সিঙ্গুরে নতুন শিল্প প্রকল্পের প্রক্রিয়া চলতি বছরই শুরু হবে বলে আশাবাদী রাজ্য সরকার। তিনি বলেন, “এখনই বিস্তারিত জানাতে পারছি না। তবে খুব শীঘ্রই সিঙ্গুর নিয়ে বড় ঘোষণা শুনতে পাবেন। আশা করছি, এ বছরই সেখানে বিনিয়োগের কাজ শুরু হবে।”

Also Read | স্মার্ট ক্লাসরুম, আধুনিক রান্নাঘর: সরকারি স্কুলগুলিকে নতুন রূপ দিতে তৎপর সরকার

শিল্পে ব্যস্ত সপ্তাহ বাংলায়

রাজ্যে একের পর এক শিল্প প্রকল্প নিয়ে ইতিমধ্যেই ব্যস্ততা তৈরি হয়েছে।
• শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
• শনিবার রাজ্যে আমুলের ডেয়ারি প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেমিকন্ডাক্টর ও AI শিল্পেও জোর

তাপস রায় জানান, রাজ্য সরকার একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে। তাঁর দাবি, মিতসুবিশি (Mitsubishi) পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর ইউনিট গড়ে তুলতে আগ্রহ দেখিয়েছে। সংস্থাটি দুর্গাপুর অথবা পানাগড়ে জমি খুঁজছে। মন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রেও একাধিক আইটি সংস্থার সঙ্গে সরকারের আলোচনা চলছে। পাশাপাশি কেন্দ্রও সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ইকোসিস্টেমকে অনুমোদন দিয়েছে।

Also Read | উইন্ডফল ট্যাক্সে বড় বদল: ডিজেল-এটিএফ মহার্ঘ, পেট্রোলে মিলল ছাড়

কলকাতার সংস্থার সাফল্যে উচ্ছ্বসিত বিজেপি

এদিকে, কলকাতা-ভিত্তিক Laser Power & Infra Ltd-এর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-এ তালিকাভুক্ত হওয়াকেও স্বাগত জানিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, কলকাতার এই সংস্থার সাফল্য বাংলার উদ্যোগপতিদের জন্য উৎসাহজনক। ভবিষ্যতে আরও বহু কলকাতা-ভিত্তিক সংস্থা, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME), শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

রাজ্য সরকারের দাবি, দুর্গাপুর, সিঙ্গুর এবং তথ্যপ্রযুক্তি-সহ একাধিক ক্ষেত্রে নতুন বিনিয়োগ এলে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান ও শিল্পোন্নয়নে নতুন গতি আসতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *