কমিটিতে কেন বহিরাগত, খুঁটিপুজো বয়কটের ডাক, সুরুচিতে, অসন্তোষ - 24 Ghanta Bangla News
Home

কমিটিতে কেন বহিরাগত, খুঁটিপুজো বয়কটের ডাক, সুরুচিতে, অসন্তোষ

Spread the love

এই সময়: বিশ্বাস ভ্রাতৃদ্বয়কে কমিটি থেকে বিদায় করার পরেও বিতর্ক এবং অশান্তি পিছু ছাড়ছে না সুরুচি সঙ্ঘের। নতুন তৈরি হওয়া কমিটি এবং নতুন কমিটির সভাপতি হিসেবে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে বেছে নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে দক্ষিণ কলকাতার অন্যতম নামী এই পুজোয়। ‘আমাদের এই পাড়ায় জন্ম–কর্ম, অথচ আমাদের বাদ দিয়েই কমিটি তৈরি হলো কী করে?— বিরক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। স্থানীয় মহিলাদের কেউ কেউ জানিয়েছেন—অবিলম্বে নতুন কমিটি তৈরি না হলে খুঁটিপুজো করতে দেওয়া হবে না।

দুর্গাপুজোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জানিয়েছিলেন, কোনও রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধি যেন একের পর এক পুজো কমিটির দায়িত্ব না নেন। সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই সুরুচি সঙ্ঘের নতুন কমিটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বুধবার নিউ আলিপুরে ক্লাবের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, নতুন কমিটি তৈরির সময়ে তাঁদের পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল। তাঁদের আরও অভিযোগ, আগের মতোই এই কমিটিতেও রাজনৈতিক প্রভাব স্পষ্ট।

স্থানীয়দের দাবি, নতুন কমিটিতে অরূপ ও স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠদেরও রাখা হয়েছে। তাঁদের প্রশ্ন, উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদার কী করে নিউ আলিপুরের এই পুজোর দায়িত্ব নিতে এলেন! তাঁর দলের সভাপতি তো জানিয়েছেন, নিজের এলাকার পুজো ছাড়া অন্য কোনও এলাকায় গিয়ে কোনও পুজোর দায়িত্ব নিতে পারবেন না বিধায়করা, তা হলে?স্থানীয়রা জানিয়েছেন, বর্তমান কমিটি বহাল থাকলে আজ, বৃহস্পতিবারের খুঁটিপুজো বয়কট করা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *