একসঙ্গে এই দুই ফুটবলারকে বিদায় জানাল মোহনবাগান - 24 Ghanta Bangla News
Home

একসঙ্গে এই দুই ফুটবলারকে বিদায় জানাল মোহনবাগান

Spread the love

নতুন মরসুমের আগে স্কোয়াডে বড় পরিবর্তন। গ্লেন মার্টিন্স ও অময় রানাওয়াড়েকে ছেড়ে দিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিল মোহনবাগান।(Mohun Bagan)

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের ফুটবল সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও খুব একটা কার্যকরী হয়নি সেটি। আটকে যেতে হয়েছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে‌। সেই ধাক্কা কাটিয়ে আইএফএ শিল্ড জয় করলেও পরবর্তীতে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে জোর ধাক্কা খেয়েছিল মেরিনার্সরা‌ (Mohun Bagan)। তবে সেই হতাশা কাটিয়ে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর ছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু সেটা ও সম্ভব হয়নি।

Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

প্রথম থেকেই দাপুটে ফুটবল খেলে পয়েন্ট ছিনিয়ে নিতে শুরু করলেও সময় এগোনোর সাথে সাথেই পয়েন্ট নষ্ট করতে শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan)। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনওরকমে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়া সম্ভব হলেও চূড়ান্ত সাফল্য মেলেনি। দুই প্রধানের পয়েন্ট সমান থাকলেও গোল পার্থক্যের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়ে যায় ইস্টবেঙ্গল ক্লাব। ‌ সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন সমর্থকরা। পুরনো সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সে ক্ষেত্রে বেশ কিছু বদল এসেছে দলের মধ্যে। সার্জিও লোবেরার পরিবর্তে দলের দায়িত্বে এসেছেন পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ পানিগিওটিস দিলমপেরিস।

Also Read | FIFA বিশ্বকাপে সুযোগ পেল ভারত! কাপ জেতার হুংকার রঞ্জিত বাজাজের

তার তত্ত্বাবধানে দল কতটা সাফল্য পায় সেটাই দেখার বিষয়। এছাড়াও আগেই একাধিক ফুটবলারদের বিদায়ের কথা জানিয়ে দিয়েছিল ম্যানেজমেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও দুই ভারতীয় ফুটবলারের নাম। যাদের মধ্যে রয়েছেন গ্লেন মার্টিন্সের পাশাপাশি অময় রানওয়াড়ে। বিগত কয়েক মরসুম ধরেই সবুজ-মেরুনের সঙ্গে যুক্ত ছিল গ্লেন মার্টিন্স। সুযোগ মতো দলের জার্সিতে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বারংবার। তবে এবার তাকে রিলিজ করে দিল মেরিনার্সরা। পাশাপাশি আগের সিজনের শেষের দিকে আশিষ রাইয়ের বিকল্প হিসেবে অময়কে দলে টেনেছিল মোহনবাগান (Mohun Bagan)। আজ তাঁকে ও বিদায় জানাল দল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *