আগামীকাল এরিয়ানের মুখোমুখি মহামেডান, কতটা আশাবাদী কোচ মেহেরাজুদ্দিন ?
সায়ন সেনগুপ্ত, কলকাতা: দুরন্ত জয়ের মধ্য দিয়ে কলকাতা ফুটবল লিগ শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছে রেনবো ফুটবল দলকে।…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: দুরন্ত জয়ের মধ্য দিয়ে কলকাতা ফুটবল লিগ শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছে রেনবো ফুটবল দলকে। ঘরের মাঠে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করেছিল সাদা-কালো ব্রিগেড। গোল পেয়েছিলেন জুয়েল থেকে শুরু করে ফারদিন, ইসরাফিলরা। এবার সেই ধারা বজায় রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ ব্ল্যাক প্যান্থার্সদের। আগামীকাল দুপুরে প্রিমিয়ার ডিভিশন লিগের দ্বিতীয় ম্যাচে নামবে সাদা-কালো ব্রিগেড। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী এরিয়ান ক্লাব। প্রথম ম্যাচের মত এই ম্যাচ থেকে ও তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকবে ফুটবলারদের।
আরও পড়ুন: পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
তবে প্রতিপক্ষ দলকে হালকা ভাবে নিতে নারাজ সাদা-কালো কোচ মেহেরাজুদ্দিন ওয়াডু। আসন্ন এরিয়ান ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘ প্রথম ম্যাচ আমরা জিতেছি অবশ্যই, তবে সেটা এখন অতীত। তবে জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের লক্ষ্য। আমাদের ছেলেরা যথেষ্ট আশাবাদী। পাশাপাশি গত ম্যাচে প্রসঙ্গে বলেন যে আমরা প্রাক-মরসুম প্রস্তুতির খুব একটা সময় পাইনি। তবে আমাদের ছেলেরা উন্নতি করছে, ম্যাচ বাই ম্যাচ আমরা ফিটনেসের দিক থেকে আরো উন্নতি লক্ষ্য করা যাবে।’
আরও পড়ুন: FIFA বিশ্বকাপে সুযোগ পেল ভারত! কাপ জেতার হুংকার রঞ্জিত বাজাজের
সেই সাথে এবারের দল গঠন নিয়ে তিনি খুশি কিনা সেই নিয়ে প্রশ্ন করা হলে কোচ বলেন, ‘ খুশি তো আমি তখনই হব যখন আমরা জিতবো। পুরনো ফুটবলাররা নিজেদের কি করতে হবে সেটা জানে নতুন যারা এসেছে তারাও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেই সাথে শেখার আগ্রহ দেখাচ্ছে। দিনের শেষে যখন আমরা ভালো খেলব, জিতবো তখনই সব হবে।’ তবে প্রথম ম্যাচে দুরন্ত কামব্যাকের মধ্য দিয়ে জয় আসলেও দ্বিতীয় ম্যাচে এরিয়ানকে নিয়ে যথেষ্ট সাবধানী তিনি। এখন জয়ের ধারা বজায় রাখাই চ্যালেঞ্জ প্রত্যেকের।