মন্দিরে আরতি চলার সময়ে ভক্তদের সামনেই মৃত্যু পুরোহিতের
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর,মৃতের নাম রজনীকান্ত মিশ্র। রাঁচির রাতু রোড এলাকায় (Ratu Road) মন্দিরে এই ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় সেখানকার ৯ নম্বর ইন্দ্রপুরী রোডের একটি মন্দিরে পুজো করছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্য দিনের মতো ওই মন্দিরে সন্ধ্যা আরতি করছিলেন রজনীকান্ত মিশ্র। হঠাৎ নিজের বুক খামচে ধরেন তিনি। আরতি করার সময়ে, মুহূর্তের মধ্যেই, তিনি সেখানে মাটিতে লুটিয়ে পড়েন। পুজোর সময়েই এই ঘটনায় শোকাহত হয়ে পড়েন তাঁরা।