বিশ্বকাপে মেসিদের অপরাজিত থাকার নেপথ্যে ৫০০ কেজি বিফ? জেনে নিন সত্যিটা
কেন ৫০০ কেজি গরুর মাংস?
একজন পেশাদার ক্রীড়াবিদের পারফর্ম্যান্সের জন্য খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আর্জেন্তিনা ফুটবল সংস্থা চাইছে ফুটবলাররা যেন বিদেশে থেকেও দেশের মতো খাবার পান। একাধিক রিপোর্টে প্রকাশ, আর্জেন্তিনা থেকে লোমো (Lomo), ভাসিও (Vacío), এন্ত্রানিয়া (Entraña), মাতামব্রে (Matambre), পেসেতো (Peceto) এবং আসাদো দে তিরার (Asado de tira) মতো গরুর মাংসের একাধিক কাট আমেরিকায় পাঠানো হয়েছে।
এই বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী পাঠানোর জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা করতে হয়েছে। আমেরিকার কঠোর স্বাস্থ্যবিধি এবং সমস্ত নিয়ম মেনেই এই চালান পৌঁছেছে আর্জেন্তিনা শিবিরে।