এক চোখে ঝাপসা দেখা কি Stroke-এর লক্ষণ? Ei Samay - 24 Ghanta Bangla News
Home

এক চোখে ঝাপসা দেখা কি Stroke-এর লক্ষণ? Ei Samay

Spread the love

কোন লক্ষণগুলি অবহেলা করবেন না?

  • হঠাৎ একটি চোখে ঝাপসা দেখা

  • কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারানো

  • চোখের সামনে পর্দা বা কালো ছায়া নেমে আসা মতো মনে হওয়া

  • কিছুক্ষণ পর দৃষ্টি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাওয়া

  • পাশাপাশি মাথা ঘোরা, শরীরের একপাশে দুর্বলতা বা অবশ ভাব, কিংবা কথা বলতে অসুবিধাও হতে পারে। এগুলি রক্তনালির সমস্যার ইঙ্গিত হতে পারে।

কেন হয় এই সমস্যা?

সবচেয়ে সাধারণ কারণ হলো রেটিনায় রক্তপ্রবাহ সাময়িক ভাবে কমে যাওয়া। নেপথ্যে থাকতে পারে ক্যারোটিড ধমনী সরু হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, হাই কোলেস্টেরল, হৃদস্পন্দনের অনিয়ম (অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন) বা রক্ত জমাট বেঁধে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করা।

কী ভাবে নির্ণয় করা হয়?

চিকিৎসক প্রয়োজন অনুযায়ী চোখের পরীক্ষা, রেটিনা পরীক্ষা, রক্তচাপ ও রক্তে শর্করা-কোলেস্টেরল পরীক্ষা, ক্যারোটিড ধমনীর আল্ট্রাসাউন্ড, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং প্রয়োজন হলে এমআরআই ব্রেন বা ব্রেন অ্যাঞ্জিওগ্রাম করার পরামর্শ দিতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উপসর্গকে কখনও হালকা ভাবে নেওয়া উচিত নয়। রক্তচাপ, ডায়াবিটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা, প্রয়োজনে রক্ত পাতলা করার ওষুধ সেবন এবং প্রয়োজন হলে ক্যারোটিড এন্ডার্টেরেক্টমি অস্ত্রোপচারের মাধ্যমে ভবিষ্যতের স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। তাই এক চোখে সাময়িক ঝাপসা দেখলেও দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই সবচেয়ে ভালো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *