অরণ্য সপ্তাহ: ম্যানগ্রোভের বনাঞ্চল তৈরিতে জোর
পূর্ব মেদিনীপুরের দীর্ঘ উপকূল এলাকাকে সুরক্ষিত রাখতে দিঘা ও সংলগ্ন এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বন দফতর। সমুদ্রের ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস মোকাবিলায় এই প্রাকৃতিক রক্ষাকবচের উপরেই ভরসা রাখছে প্রশাসন। জেলা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ৩০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ রোপণের পরিকল্পনা হয়েছে।