‘তোমাদের সামনেই পোশাক পরব...?’, অনুষ্ঠানের মাঝে হঠাৎ কাদের উপর রেগে আগুন জ়ারিন? - 24 Ghanta Bangla News
Home

‘তোমাদের সামনেই পোশাক পরব…?’, অনুষ্ঠানের মাঝে হঠাৎ কাদের উপর রেগে আগুন জ়ারিন?

Spread the love

তারকা দেখলে ক্যামেরার ঝলকানি একেবারেই নতুন নয়। কখনও কখনও ভীষণ বিরক্তও হন তাঁরা। দিনকয়েক আগে একটি ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী জ়ারিন খান।

বেজায় চটে জ়ারিন

একটি ক্যাফেতে বসে গালে হাত দিয়ে মিষ্টি হাসিমুখে পোজ় দিচ্ছেন জ়ারিন। গ্রিন টি-শার্ট পরা অভিনেত্রী।
জ়ারিন খান

পাপারাৎজ়িদের উপরে হঠাৎই বেজায় চটে জ়ারিন। দিনকয়েক আগে অভিনেত্রী জয়া বচ্চন থেকে কাজল অনেককেই এই ধরনের ঘটনার সম্মুখীন হতে দেখা গিয়েছে। এ বার সেই তালিকায় জ়ারিনের নাম।

ফটোশুটের মাঝেই হঠাৎ রেগে আগুন জ়ারিন

চমকপ্রদ গ্লিটার বা সিকুইন বসানো গাউন পরা গ্ল্যামারস ছবি জ়ারিনের।
জ়ারিন খান

একটি ছবিতে দেখা গিয়েছে ডেনিম জ্যাকেট হাতে নিয়ে ক্যামেরায় পোজ় দিচ্ছেন জ়ারিন। ফটোশুটের মাঝেই হঠাৎ এক ব্যক্তি রসিকতার সুরে জ়ারিনকে বললেন, পোশাকটি পরে দেখাতে। যে মন্তব্যটি শুনে রেগে আগুন জ়ারিন।

পাল্টা জবাব জ়ারিনের

একটি জমকালো ঐতিহ্যবাহী পোশাক এবং বড় কানের দুল পরিহিত জ়ারিনের রাজকীয় পোজ়।
জ়ারিন খান

পাল্টা জবাব দিতেও ভোলেননি জ়ারিন। বলেন, ‘তোমাদের সামনে পরব? সেটা তো কোনও ভাবে হবে না।’ এর পরে আরও সুর চড়িয়েই দিলেন জবাব। বললেন, ‘এই ধরনের বাজে কথা আমার সঙ্গে একদম বলবেন না।’

ভাইরাল ভিডিয়ো

অ্যানিমেল প্রিন্টের (চিতাবাঘের মতো ছাপানো) আড়ম্বরপূর্ণ টপস পরা জ়ারিনের ফ্যাশনেবল পোজ়।
জ়ারিন খান

একইসঙ্গে জ়ারিন বলেন, ‘আমি সেই মানুষ নই যে চুপচাপ এ সব সহ্য করব। নিজের সীমার মধ্যে সকলে থাকুন।’ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে জ়ারিনের সেই ভিডিয়ো। যদিও জ়ারিনের সমর্থনে দর্শকের একাংশও তাঁর পাশে দাঁড়িয়েছে।

কঠোর ব্যবস্থার দাবি

একটি সাদা রেলিংয়ের পাশে দাঁড়িয়ে চুলে হাত দিয়ে পোজ দিচ্ছেন জ়ারিন।
জ়ারিন খান

কেউ লিখেছেন, ‘একেবারে যোগ্য জবাব দিয়েছেন।’ কারও মতে আবার, ‘পাপারাৎজ়িরা কী করে এই ধরনের কথা বলার এত সাহস পান? ওরা কি সত্যিই ভেবেছিল জ়ারিন ওদের সামনেই পোশাক বদলাবেন। যারা এমন মন্তব্য করছেন, তাদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *