‘তোমাদের সামনেই পোশাক পরব…?’, অনুষ্ঠানের মাঝে হঠাৎ কাদের উপর রেগে আগুন জ়ারিন?
তারকা দেখলে ক্যামেরার ঝলকানি একেবারেই নতুন নয়। কখনও কখনও ভীষণ বিরক্তও হন তাঁরা। দিনকয়েক আগে একটি ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী জ়ারিন খান।
বেজায় চটে জ়ারিন

পাপারাৎজ়িদের উপরে হঠাৎই বেজায় চটে জ়ারিন। দিনকয়েক আগে অভিনেত্রী জয়া বচ্চন থেকে কাজল অনেককেই এই ধরনের ঘটনার সম্মুখীন হতে দেখা গিয়েছে। এ বার সেই তালিকায় জ়ারিনের নাম।
ফটোশুটের মাঝেই হঠাৎ রেগে আগুন জ়ারিন

একটি ছবিতে দেখা গিয়েছে ডেনিম জ্যাকেট হাতে নিয়ে ক্যামেরায় পোজ় দিচ্ছেন জ়ারিন। ফটোশুটের মাঝেই হঠাৎ এক ব্যক্তি রসিকতার সুরে জ়ারিনকে বললেন, পোশাকটি পরে দেখাতে। যে মন্তব্যটি শুনে রেগে আগুন জ়ারিন।
পাল্টা জবাব জ়ারিনের

পাল্টা জবাব দিতেও ভোলেননি জ়ারিন। বলেন, ‘তোমাদের সামনে পরব? সেটা তো কোনও ভাবে হবে না।’ এর পরে আরও সুর চড়িয়েই দিলেন জবাব। বললেন, ‘এই ধরনের বাজে কথা আমার সঙ্গে একদম বলবেন না।’
ভাইরাল ভিডিয়ো

একইসঙ্গে জ়ারিন বলেন, ‘আমি সেই মানুষ নই যে চুপচাপ এ সব সহ্য করব। নিজের সীমার মধ্যে সকলে থাকুন।’ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে জ়ারিনের সেই ভিডিয়ো। যদিও জ়ারিনের সমর্থনে দর্শকের একাংশও তাঁর পাশে দাঁড়িয়েছে।
কঠোর ব্যবস্থার দাবি

কেউ লিখেছেন, ‘একেবারে যোগ্য জবাব দিয়েছেন।’ কারও মতে আবার, ‘পাপারাৎজ়িরা কী করে এই ধরনের কথা বলার এত সাহস পান? ওরা কি সত্যিই ভেবেছিল জ়ারিন ওদের সামনেই পোশাক বদলাবেন। যারা এমন মন্তব্য করছেন, তাদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’