এই সস্তার ক্রিস্টালেই সন্তানের মোবাইল আসক্তি কমবে, ঝোঁক বাড়বে পড়াশোনায়
আজকের দিনে বাবা-মায়েদের একটা বড় সমস্যা হলো সন্তানের মোবাইল ফোনের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণ। মোবাইলে আসক্তির কারণে ক্ষতি হচ্ছে লেখাপড়াতেও। একদিকে ক্রমাগত বাড়তে থাকা পড়াশোনার চাপ, অন্যদিকে মোবাইলের নেশা থেকে বেরোতে না পারা, সব মিলিয়ে চাপ বাড়ে ছাত্রছাত্রীদের উপরেই। আর মানসিক চাপের জেরে পড়াশোনার প্রতি আরও আগ্রহ হারিয়ে ফেলে পড়ুয়ারা।
এই সমস্যা থেকে বেরোতে সন্তানকে দামী রত্ন ধারণ করান কোনও কোনও বাবা-মা। তবে দামী রত্ন সবার পক্ষে কেনা সম্ভব নয়। সে ক্ষেত্রে ম্যাজিক উপায় আছে- ক্রিস্টাল। আজ আমরা জানাবো, এমন দুটি ক্রিস্টালের কথা, যার দাম রত্নের তুলনায় অনেকটাই কম, কিন্তু মোবাইলের প্রতি আসক্তি কমাতে কাজ করে ম্যাজিকের মতো। জেনে নিন সন্তানের মোবাইলের নেশা কমাতে কার্যকরী কোন কোন ক্রিস্টাল।