Saokat Molla education: রাজস্থান থেকে গ্রাজুয়েট, রাষ্ট্রবিজ্ঞানে করেছেন MA! শওকতের ডিগ্রি নিয়ে এবার থানায় ছুটল BJP, দাবি CBI তদন্তেরও | BJP logged a complain against TMC MLA Saokat Molla - 24 Ghanta Bangla News
Home

Saokat Molla education: রাজস্থান থেকে গ্রাজুয়েট, রাষ্ট্রবিজ্ঞানে করেছেন MA! শওকতের ডিগ্রি নিয়ে এবার থানায় ছুটল BJP, দাবি CBI তদন্তেরও | BJP logged a complain against TMC MLA Saokat Molla

Spread the love

শওকত মোল্লা, তৃণমূল নেতাImage Credit: Tv9 Bangla

বারুইপুর: ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) আপাতত জেলে। তোলাবাজির ঘটনায় গ্রেফতার হয়েছেন তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকির কাছে পরাজিত হয়েছিলেন। তবে, শওকত যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছিলেন, সেখানে দেখা গিয়েছিল তিনি লিখেছেন,পলিটিক্যাল সায়েন্সে (রাষ্ট্রবিজ্ঞান) এম.এ (MA) পাস করেছেন। এবার সেই শওকতেরই শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। বিজেপি নেতা অভিজিৎ দাস শওকতের শিক্ষাগত যোগ্যতা পুরোটাই ভুয়ো বলে বারুইপুর এস পি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিজিতের দাবি, শওকত মোল্লা যে হলফনামা জমা করেছিলেন তা একেবারেই মিথ্যা। উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন যে বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ডটিও ভুয়ো। এই ভুয়ো বোর্ড তৈরির পিছনে হাত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পিএ সুমিত রায়,আয়ন ঘোষ দস্তিদার, খোকন বেরা, স্বপন সরদার জীবনতলা থানায়ও লিখিত অভিযোগ দায়ের দায়ের করেছেন।

বিজেপি নেতা অভিজিৎ দাস বলেন, “উনি পঞ্চম-ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়া একজন ক্রিমিন্যাল। যাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুই বোম বাঁধিস। সেই লোকটি দেখাচ্ছে তিনি উচ্চ শিক্ষিত। ও ২০১৬ সালে নির্বাচনে দাঁড়ানোর সময় যে হলফনামা জমা করেছিল সেখানে লিখেছিল ২০১৪ সালে উচ্চ-মাধ্যমিক পাশ করেছে বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া থেকে। এই বোর্ডটাও ভুয়ো। এরপর গ্রাজুয়েশন পাশ করেছে রাজস্থান থেকে। এবার আবার দেখিয়েছে ও নাকি মাস্টার ডিগ্রি করেছে পলিটিক্যাল সায়েন্সে। ও আসলে জালি সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত। পুলিশ আশ্বাস দিয়েছে এটার তদন্ত হবে। দরকারে সিবিআই তদন্ত হতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *