অসুস্থ! হাসপাতালে অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, এখন কেমন আছেন? - 24 Ghanta Bangla News
Home

অসুস্থ! হাসপাতালে অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, এখন কেমন আছেন?

Spread the love

অসুস্থ! হাসপাতালে অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, এখন কেমন আছেন?

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। টিভি নাইন বাংলাকে অভিনেতার মেয়ে মধুবন্তী মুখোপাধ্যায় জানালেন, ”আজকে অ্যাঞ্জিওগ্রাম করে দেখা হবে, পরিস্থিতি কী। তারপর সেই অনুযায়ী চিকিত্‍সা করা হবে। এমনিতে বাবা কথাবার্তা বলছেন।”

নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েছিলেন। অগাস্ট মাস থেকে একটা ছবির শুটিং করার কথা অভিনেতার। সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের একটা নতুন ছবির ঘোষণা হয়েছে। সেখানে যিশু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরীর সঙ্গেই সুমন্ত মুখোপাধ্যায়ের কাজ করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *