ODI বিশ্বকাপের জন্য শুবমানের পূর্ণ সমর্থন পাচ্ছেন কোহলি, রোহিতের ভবিষ্যৎ কি অন্ধকারে? - 24 Ghanta Bangla News
Home

ODI বিশ্বকাপের জন্য শুবমানের পূর্ণ সমর্থন পাচ্ছেন কোহলি, রোহিতের ভবিষ্যৎ কি অন্ধকারে?

Spread the love

রোহিতের পাশে নির্বাচকরা

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাতীয় দলের নির্বাচক মণ্ডলীর দুই সদস্য প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha) এবং আরপি সিং (RP Singh) রোহিত শর্মার পক্ষে রয়েছেন। তাঁদের মতে, রোহিতের অভিজ্ঞতা আগামী বিশ্বকাপে ভারতের জন্য বড় সম্পদ হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ বছর বয়স হলেও রোহিতকে এখনও বিশ্বকাপ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখা হচ্ছে। সেই কারণে তাঁকে ২০২৭ বিশ্বকাপের দলেও রাখার পক্ষেই ঝুঁকছেন নির্বাচকরা।

বিরাটকে নিয়েও পরিষ্কার বার্তা

বিরাট কোহলিকে ঘিরেও গত কয়েক মাসে নানা জল্পনা শোনা গিয়েছিল। BCCI-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল একাধিকবার। তবে সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরাট এবং বোর্ডের মধ্যে কোনও সমস্যা নেই। বরং BCCI-এর সঙ্গে বিরাটের খোলামেলা আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। ফলে তাঁকে নিয়েও কোনও অনিশ্চয়তা নেই বলে মনে করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *