JFK Airport-এর ১.৮ লক্ষ কোটি টাকার Terminal Project-এর Technology Contract পেল TCS
এই চুক্তির আওতায় TCS নতুন টার্মিনালের সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো তৈরি করবে ও পরিচালনার দায়িত্বে থাকবে। এর মধ্যে থাকবে প্যাসেঞ্জার প্রসেসিং সিস্টেম, AI-নির্ভর IT অপারেশন, এন্টারপ্রাইজ় অ্যাপ্লিকেশন এবং সাইবার সিকিউরিটি পরিষেবা। মোট ১.৮ লক্ষ কোটি টাকার প্রকল্প এটি।
নিউইয়র্ক ও নিউ জার্সির পোর্ট অথরিটির উদ্যোগে JFK এয়ারপোর্টের পুনর্গঠন প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ New Terminal One। এর আওতায় ২টি নতুন টার্মিনাল তৈরি হবে, ২টি বর্তমান টার্মিনালের আধুনিকীকরণ, নতুন Ground Transportation Centre হবে। এর সঙ্গে সম্পূর্ণ নতুন ও সহজ রোড নেটওয়ার্ক তৈরি হবে।