Bengal Sea Rescue | বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৩ জন মৎস্যজীবীকে জীবীত উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারডুবির। মাছ ধরে ফেরার পথে কাকদ্বীপের ‘এফ বি সিদ্ধিবিনায়ক’ নামে একটি মৎস্যজীবী ট্রলার বকখালি উপকূলের কাছে উত্তাল সমুদ্রে ডুবে যায়। ট্রলারটিতে থাকা ১৩ জন মৎস্যজীবীকে কাছাকাছি থাকা অন্য একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। জানা গিয়েছে, প্রবল ঢেউয়ের ধাক্কায় ট্রলারের তলা ক্ষতিগ্রস্ত হয়ে সেটি জলে তলিয়ে যায়। তবে এখনও দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার পরিস্থিতির মধ্যে মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।