Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারত'-এর সুবিধা পাবেন না কারা, কোন পেশায় থাকলে মিলবে না কার্ড | Who are not eligible for Ayushman Bharat Scheme, who will not get the card - 24 Ghanta Bangla News
Home

Ayushman Bharat: ‘আয়ুষ্মান ভারত’-এর সুবিধা পাবেন না কারা, কোন পেশায় থাকলে মিলবে না কার্ড | Who are not eligible for Ayushman Bharat Scheme, who will not get the card

Spread the love

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বাংলায় ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প (Ayushman Bharat) চালু হয়নি। বদলে রাজ্যবাসীর জন্য ‘স্বাস্থ্য সাথী’ নামে স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করেছিলেন মমতা। এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চালু করা হয়েছে কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। ইতিমধ্যেই রাজ্যবাসীর কাছে ওই প্রকল্পে আবেদনের সুযোগ খুলে দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যেক বাসিন্দা এই প্রকল্পের সুযোগ পাবেন না।

মূলত ৭০ বছর ও তার বেশি বয়সী ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা আছে। নির্দিষ্ট কিছু অর্থনৈতিক ও সামাজিক মাণদণ্ড স্থির করা আছে এই প্রকল্পে, তার ভিত্তিতেই সুবিধা দেওয়া হবে।

কারা কারা বাদ পড়বেন?

১. বয়স ৭০-এর কম হলে আবেদন করা যাবে না।

২. ২০১১-র সামাজিক, অর্থনৈতিক, জাতিগত জনগণনার ভিত্তিতে যে সব পরিবারকে বঞ্চিত বলে চিহ্নিত করা হয়নি, সেই পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন না।

৩. যে ১১টি পেশার কথা উল্লেখ করা আছে, তার বাইরে অন্য পেশার মানুষ হলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। ১১টি পেশার মধ্যে রয়েছে সাফাইকর্মী, পরিচারক, হকার, রিকশা চালক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, নিরাপত্তারক্ষী ইত্যাদি।

৪. যে পরিবারের একটি দু চাকা বা চার চাকার গাড়ি আছে, সেই পরিবারের সদস্যরা বাদ পড়বেন।

৫. ৫০ হাজার টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট সম্পন্ন কিষাণ ক্রেডিট কার্ড থাকলে পাবেন না আয়ুষ্মান ভারতের সুবিধা।

৬. সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এই স্কিমের আওতায় আসবেন না। সরকারি পেনশনভোগীরাও পাবেন না।

৭. মাসে ১০ হাজার টাকা বা তার বেশি আয় হলে দেওয়া হয় না আয়ুষ্মান কার্ড।

৮. ৫ একরের বেশি চাষযোগ্য জমি আছে এবং ট্রাক্টর আছে, এমন পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন না।

উল্লেখ্য, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের জন্য নতুন স্বাস্থ্য বিমার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সে ক্ষেত্রে আয়ুষ্মান ভারতের মতোই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *