সর্বমঙ্গলা মন্দিরে দুঃসাহসিক চুরি, দানবক্স ভেঙে টাকা লুট, গর্ভগৃহের শাটার ভাঙার চেষ্টা, চাঞ্চল্য বর্ধমানে
কত টাকা খোয়া গিয়েছে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে বলতে পারেননি সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ। তাঁর কথায়, ‘একাধিক দানবাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। তবে কত টাকা খোয়া গিয়েছে, তা এখনই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।’ দানবাক্সের হিসাব মেলালে ক্ষতির পরিমাণ বোঝা যাবে বলে জানিয়েছেন তিনি। সঞ্জয়ের কথায়, ‘মূল মন্দিরে ঢোকার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়।’