বৃষ্টি মাথায় নিয়েই হোক স্টাইল, রইল ৯ মনসুন ফ্যাশন টিপস - 24 Ghanta Bangla News
Home

বৃষ্টি মাথায় নিয়েই হোক স্টাইল, রইল ৯ মনসুন ফ্যাশন টিপস

Spread the love

বর্ষাকালে ফ্যাশনের সঙ্গে আরাম এবং ব্যবহারিক দিক—দুটোই সমান গুরুত্বপূর্ণ। সঠিক পোশাক ও অ্যাকসেসরিজ় বেছে নিলে বৃষ্টির মধ্যেও সারাদিন স্বস্তিতে থাকা যায়।

বর্ষায় পলিয়েস্টার, নাইলন, রেয়ন বা হালকা কটনের পোশাক পরুন। এ গুলো দ্রুত শুকিয়ে যায় এবং ভিজলেও ভারী হয় না।

মাটিতে লেগে যায় এমন লম্বা স্কার্ট, পালাজ়ো বা ট্রাউজ়ার না পরে অ্যাঙ্কল-লেংথ বা হাঁটু পর্যন্ত পোশাক পরুন।

গাঢ় রঙের পোশাক পরুন বর্ষায়। নেভি ব্লু, কালো, অলিভ বা ব্ল্যাকের মতো গাঢ় রঙে কাদা বা জলের দাগ কম চোখে পড়ে।

তবে প্রিন্টেড ড্রেসও বেছে নিতে পারেন। কারণ ছাপা ডিজ়াইনের পোশাকে ছোটখাটো দাগ সহজে বোঝা যায় না।

ওয়াটারপ্রুফ জুতো ব্যবহার করুন এই সময়ে। রাবার সোলের স্যান্ডেল, রেন-ফ্রেন্ডলি স্নিকার্স বা ওয়াটারপ্রুফ ফুটওয়্যার বর্ষার জন্য আদর্শ।

এ ছাড়াও হঠাৎ বৃষ্টি এলে একটি স্টাইলিশ উইন্ডচিটার বা রেনকোট নিজের সঙ্গে রাখুন।

এই সময়ে বাইরে বেরোলে নাইলন বা ওয়াটার-রেজিস্ট্যান্ট ব্যাগ, মানিব্যাগ ব্যবহার করুন।

বর্ষায় ছাতা রাখা তো ‘মাস্ট’। একটি ভাঁজ করা যায়, এমন ছাতা সবসময়ে নিজের সঙ্গে রাখুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *